বাংলাদেশের ভ্রমণ, পথে পথে বাংলা · English
Bangladesh Traveller
Bangladesh Traveller

পর্যটন শিল্প

হোটেল, ট্যুর অপারেটর, বিনিয়োগ আর নীতিমালার খবর ও বিশ্লেষণ।

প্রধানমন্ত্রীর পর্যটন পরিকল্পনা: ১,৪৯৮ পর্যটনস্থল, ৩ শহরে নতুন হোটেল, কক্সবাজারে ১৩২.৪৪ একর পিপিপি, ডিসেম্বরে উন্মোচনের লক্ষ্য পর্যটন শিল্প

প্রধানমন্ত্রীর পর্যটন পরিকল্পনা: কী আছে, কী নেই

ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত আট মাসে সরকার পর্যটন নিয়ে যা ঘোষণা করেছে—জাতীয় পর্যটন পরিষদ, পর্যটন নীতি, নতুন হোটেল ও প্রশিক্ষণকেন্দ্র, পর্যটন স্যাটেলাইট অ্যাকাউন্ট—তার পূর্ণ চিত্র, সঙ্গে কোথায় ফাঁক রয়ে গেছে তার বিশ্লেষণ।

সৈকতে কার্নিভালের প্রবেশদ্বার, নাগরদোলা আর রঙিন স্টলের প্রচারণামূলক ছবি পর্যটন শিল্প

১৫ নভেম্বর উদ্বোধন কক্সবাজার পর্যটন কার্নিভালের, প্রবেশ ১৯ নভেম্বর থেকে: টিকিট, জোন ও সময়সূচি

হোটেল শৈবালের পাশে ৩৫ একর সৈকতে ২৪ ঘণ্টা খোলা কার্নিভাল। প্রবেশ ২০০ টাকা, সারা দিনের পাস ৫০০ টাকা; পুরোটাই ক্যাশলেস। সাধারণ দর্শনার্থীরা ঢুকতে পারবেন ১৯ নভেম্বর সকাল ৬টা থেকে।

সেন্টমার্টিনের সৈকতে নোঙর করা কাঠের নৌকা পর্যটন শিল্প

জাহাজের অত্যাধিক ভাড়ায় নাগালের বাহিরে সেন্টমার্টিনের পর্যটন

জাহাজ চলাচলের প্রথম পাঁচ দিনে সেন্টমার্টিনে গেছেন মাত্র ৪,৩৯১ জন। আসা-যাওয়ার ভাড়া ৩,৬০০ টাকা থেকে শুরু, সমুদ্রপথে লাগে ৫–৭ ঘণ্টা। সস্তা টিকিট দুই দিনে শেষ, দামি আসন খালি।

নীল আকাশের নিচে সবুজ পাহাড়ের ঢাল বেয়ে চলা পথ (প্রতীকী ছবি) পর্যটন শিল্প

কবে খুলছে সাজেক? ভরা মৌসুমে এক মাসের অচলাবস্থায় ধসে পড়েছে পাহাড়ের পর্যটন অর্থনীতি

প্রায় এক মাস ধরে বন্ধ সাজেক ভ্যালি। ১০০টির বেশি রিসোর্ট বন্ধ, কাজ হারিয়েছেন তিন হাজারের বেশি স্থানীয় কর্মী। কমিটি হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু পর্যটনকেন্দ্র খোলার সিদ্ধান্ত এখনো আসেনি।

বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপোর ব্যানার: ১৯–২১ নভেম্বর ২০২৬, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ফার্মগেট, ঢাকা; আয়োজক ইটাব, সহযোগী বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন, সঙ্গে পার্টনারদের লোগো পর্যটন শিল্প

১৯–২১ নভেম্বর ঢাকায় প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (BYTE)

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইটাব) আয়োজনে ১৯, ২০ ও ২১ নভেম্বর ২০২৬ ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠিত হবে প্রথম বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (BYTE)। সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন।

বাংলাদেশ ট্রাভেলারের সফট লঞ্চে গোল টেবিলে বসে আলোচনায় পর্যটন শিল্পের সহকর্মীরা, সামনে ল্যাপটপে উপস্থাপনা পর্যটন শিল্প

যাত্রা শুরু করল বাংলাদেশ ট্রাভেলার: পর্যটনের উন্নয়নে অঙ্গীকার, শিল্পের কণ্ঠস্বর

১১ নভেম্বর ২০২৬ ঢাকার কারওয়ান বাজারে পর্যটন শিল্পের সহকর্মীদের উপস্থিতিতে সফট লঞ্চের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে স্বাধীন, দ্বিভাষিক পর্যটন মিডিয়া বাংলাদেশ ট্রাভেলার। উপস্থাপনায় তুলে ধরা হয় কর্মপরিকল্পনা ও আগামী ১৮ মাসের রূপরেখা।

সুনামগঞ্জের হাওরে পর্যটকবাহী একটি নৌকা পর্যটন শিল্প

জিডিপিতে পর্যটনের ভাগ ৭ শতাংশ: লক্ষ্য পূরণে যা লাগবে

অর্থনীতিতে পর্যটনের অবদান দ্বিগুণের বেশি করতে চায় সরকার। খাতটি এখন কোথায়, পরিমাপের কী ব্যবস্থা হচ্ছে, আর কোন ফাঁকগুলো পূরণ করতে হবে।

সন্ধ্যায় আলো ঝলমলে ঢাকার হাতিরঝিল সেতু, মানুষের ভিড় পর্যটন শিল্প

প্রথম বাংলাদেশ পর্যটন পুরস্কার: কারা পেলেন, কী বার্তা দিল

বিশ্ব পর্যটন দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ পর্যটন পুরস্কার দিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ১৬টি হোটেল, ট্যুর অপারেটর, উদ্যোক্তা ও পেশাজীবী পেলেন স্বীকৃতি। পুরো তালিকা, আর খাতটির জন্য এর মানে।